সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকীতে শ্রমিকলীগের উদ্যোগে দোয়া

বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকীতে শ্রমিকলীগের উদ্যোগে দোয়া
Written by SOFT PRO IT
নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রির্পোটার ) : স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সোনারগাঁ উপজেলা জাতীয় শ্রমিক লীগের আহ্বায়ক কমিটির উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৫ আগস্ট বৃহস্পতিবার সোনারগাঁয়ের উদ্যমগঞ্জ বাজারস্থ এ আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক অধ্যাপক ডাক্তার আবু জাফর চৌধুরী বিরু আর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রলীগ সভাপতি হাসান রাশেদ, স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক নেকবর হোসেন নাহিদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মানিক, ইউনিয়নের যুবলীগের সভাপতি ও সেক্রেটারি সহ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন নেতা-কর্মীবৃন্দ।
এদিকে শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবসকে কেন্দ্র করে দিনব্যাপী কোরআন তেলোয়াত করা হয়। এসময় শেখ মুজিবুর রহমান সহ নিহত পরিবারের সদস্যদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। এরপর সর্ব সাধারণের মাঝে নিজ হাতে রান্না করা কাচ্চি বিরানী প্যাকেট  বিতরণ করা হয়।
তাছাড়াও এ সময় আরো উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা শ্রমিক লীগের আহবায়ক মাহবুব আলম মিলন, শ্রমিক লীগের সদস্য সচিব সৈয়দ মশিউর রহমান শামীম, যুগ্ম আহবায়ক মো: নূর নবী, যুগ্ন আহবায়ক গাজী আলমগীর হোসেন, মোহাম্মদ হানিফ, হাজী মাইন উদ্দিন প্রদান প্রমুখ।

About the author

SOFT PRO IT