সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ

বঙ্গবন্ধু’র শাহাদাৎ বার্ষিকীতে ৮নং ওয়ার্ড ছাত্রলীগের কাঙ্গালীভোজ

বঙ্গবন্ধু’র শাহাদাৎ বার্ষিকীতে ৮নং ওয়ার্ড ছাত্রলীগের কাঙ্গালীভোজ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী জাতীয় শোক দিবস উপলক্ষে ৮নং ওয়ার্ড ছাত্রলীগ এর কাজী আসফিকের উদ্যোগে কাঙ্গালীভোজ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ১৫ আগস্ট শনিবার বাদ আসর হাজীগঞ্জ এলাকায় এই আয়োজন করা হয়।

দোয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার পরিবারের সকল শহীদ সদস্যদের আত্মার শান্তি কামনা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যদের দীর্ঘায়ু কামনা করে দোয়া এবং নারায়ণগঞ্জ আসনের প্রয়াত সাংসদ একে.এম নাসিম ওসমান এর আত্মার শান্তি কামনা এবং একে.এম সেলিম ওসমান একে.এম শামীম ওসমান নতুন প্রজন্মের অহংকার অয়ন ওসমান সহ ওসমান পরিবারের সকল সদস্যদের জন্য বিশেষ দোয়া করা হয়।

দোয়ায় সময় অংশগ্রহন করেন, সাদ্দাম হোসেন জিতু, মিদুল, রনি, শামীম, ১১নং ওয়ার্ড ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ ছাত্রলীগের নেতাকর্মীরা সহ অন্যান্য ব্যাক্তিবর্গ। দোয়ার পরিশেষে অসহায় গরীব মানুষের মাঝে রান্না করা খাবার খিচুরী বিতরণ করা হয়

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

20 August 2020

বঙ্গবন্ধু’র শাহাদাৎ বার্ষিকীতে ৮নং ওয়ার্ড ছাত্রলীগের কাঙ্গালীভোজ

www.narayanganjbarta24.com