বন্দর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে বন্দরে প্রতিবাদ সভা

বঙ্গবন্ধু’র ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে বন্দরে প্রতিবাদ সভা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে বন্দর উপজেলা সরকারি কর্মকর্তা ফোরামের উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। জাতির পিতার সম্মান, রাখবো মোরা অম্লান এই শপথে ১২ ডিসেম্বর শনিবার সকাল ১০টায় বন্দর উপজেলা প্রাঙ্গণে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

বন্দর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা শুক্লা সরকারের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম.এ রশীদ, বন্দর উপজেলা সহকারি (ভূমি) কমিশনার আসমা সুলতানা নাসরিন। প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন বন্দর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালিমা হোসেন শান্তা,  বন্দর থানার তদন্ত অফিসার মোঃ তারিকুল ইসলাম, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. ফারুক আহমেদ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ আবু জাফর  প্রমুখ। সহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন উচ্চ মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষকগণ।

About the author

SOFT PRO IT