নারায়ণগঞ্জ সদর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মুক্তিযুদ্ধ প্রজন্মলীগ বন্দর থানা আহবায়ক কমিটির শ্রদ্ধা

বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে মুক্তিযুদ্ধ প্রজন্মলীগ বন্দর থানা আহবায়ক কমিটির শ্রদ্ধা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্মলীগ বন্দর থানা নবগঠিত আহবায়ক কমিটির নেতৃবৃন্দ। ১৪ই বুধবার জুলাই বিকাল ৫ টায় নগরীর ২ নং রেলগেটস্থ নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এ শ্রদ্ধা নিবেদন করা হয়।

শ্রদ্ধা নিবেদন শেষে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে মুক্তিযুদ্ধ প্রজন্মলীগ নারায়ণগঞ্জ জেলা শাখা কমিটির নেতৃবৃন্দের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
এ সময় স্বাস্থ্যবিধি মেনে নবগঠিত আহবায়ক কমিটির নেতৃবৃন্দদের দিক নির্দেশনা মুলক সংক্ষিপ্ত আলোচনা সভায় মুক্তিযুদ্ধ প্রজন্মলীগ নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি মাসুদুর রহমান দিপু বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে জননেত্রী শেখ হাসিনা নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। বৈশ্বিক মহামারি করোনাকালীন সময়ও নেত্রীর বিচক্ষণতায় দেশ এগিয়ে যাচ্ছে।
তিনি আরো বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বুকে ধারণ করে আমাদের এই সংগঠনটি পরিচালিত হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নারায়ণগঞ্জের গণমানুষের নেতা এ কে এম শামীম ওসমান ভাইয়ের নির্দেশেমতোই আমাকে সভাপতি করে নারায়ণগঞ্জ জেলা মুক্তিযুদ্ধ প্রজন্মলীগ কমিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। আগামীদিনে আওয়ামীলীগের যেকোনো কর্মসূচি জননেতা এ কে এম শামীম ওসমান ভাইয়ের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করবো।

মাসুদুর রহমান দিপু বলেন, আপনারা যারা বন্দর থানা নবগঠিত আহবায়ক কমিটির নেতৃত্বে এসেছেন আপনাদের প্রতি আমার জেলা কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। দলকে সুসংগঠিত করার লক্ষ্যে কেন্দ্রের নির্দেশনা মেনে সামনের দিকে এগিয়ে যাবেন এই প্রত্যাশা করছি।

এ সময় উপস্থিত ছিলেন, মুক্তিযুদ্ধ প্রজন্মলীগ নারায়ণগঞ্জ জেলা শাখা কমিটির উপদেষ্টা সাংবাদিক আরিফুজ্জামান, সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক জহির তালুকদার, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, বন্দর থানা নবগঠিত আহবায়ক কমিটির আহবায়ক মো. মাসুম আহমেদ, যুগ্ম আহবায়ক বিপ্লব সরকার, সদস্য, মো. তরিকুল ইসলাম, আতিকুর রহমান, মোঃ খোরশেদ আলম, আজিজুল হক আজিজ, মাসুদ মিয়া, মহসিন মিয়া, মো. আমান মুন্সি, রাজু আহমেদ, আকিব হাসান রাজু সহ প্রমুখ।

About the author

SOFT PRO IT