সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানিয়ে এমপি খোকার নানা কর্মসূচী পালন

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানিয়ে এমপি খোকা'র নানা কর্মসূচী পালন
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানিয়ে জাতির জনক শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে নানা কর্মসূচী পালন করেছেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব, প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির কেন্দ্রীয় সভাপতি লিয়াকত হোসেন খোকা।

১৫ আগস্ট শনিবার সকালে সোনারগাঁ উপজেলা পরিষদ প্রাঙ্গণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে এ শ্রদ্ধা নিবেদন করা হয়। এছাড়াও দিনব্যাপী বিভিন্নস্থানে কোরআন খতম ও দোয়া আয়োজন করা হয়। সেসব স্থানে উপস্থিত থেকে সকলের মাঝে নেওয়াজ বিতরণ ও সৌজন্য সাক্ষাত করেন। এরপর উপজেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন তিনি।

ওই সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন, সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আল মামুন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সদ্য সাবেক ডেপুটি কমান্ডার ওসমান গনী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাবুল ওমর বাবু, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সী, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক ও পিরোজপুর ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক ও জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী সদস্য আবু নাইম ইকবাল সহ স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি জাবেদ প্রমুখ।

About the author

SOFT PRO IT