নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে না.গঞ্জ জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি

বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে না.গঞ্জ জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) :  হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকীতে নারায়ণগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে বিনম্র শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়েছে। ১৫ আগস্ট শনিবার নারায়ণগঞ্জ জেলা প্রসাশনের আয়োজনে চাষাড়া মোড়ে জাতির পিতার প্রতিকৃতিতে নারায়ণগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম।

এ সময় নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) টি.এম মোশাররফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. জাহেদ পারভেজ চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ শফিউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) সুভাস চন্দ্র সাহা, অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) মো. মেহেদী ইমরান সিদ্দিকী, সিনিয়র সহকারি পুলিশ সুপার (ট্রাফিক) মো. সালেহ উদ্দিন আহমেদ, সহকারি পুলিশ সুপার (এসএএফ) রুবেল হক এবং জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও সদস্যগণ উপস্থিত ছিলেন।

About the author

SOFT PRO IT