বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

ফের সোনাকান্দায় ড্রেনে বিস্ফোরণ

বন্দর
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : বন্দরে ড্রেন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ৭ই মার্চ সোমবার বিকাল ৪টায় বন্দর থানার ২১ নং ওয়ার্ডের সোনাকান্দা কিল্লা জামে মসজিদ সংলগ্ন ড্রেনে এ বিস্ফোরণের ঘটনাটি ঘটে। তবে এ ঘটনায় কোন আহত বা নিহতের কোন সংবাদ পাওয়া যায়নি। সংবাদ পেয়ে বন্দর ফায়ার সার্ভিস দ্রæত ঘটনাস্থলে এসে প্রায় ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, সোমবার বিকাল ৩টায় সোনাকান্দা কিল্লা জামে মসজিদ সংলগ্ন ড্রেনে হঠাৎ বিস্ফোরণ ঘটে। মহুর্তের মধ্যে আমরা সবাই আতংকিত হয়ে পড়ি। পরে স্থানীয় এলাকাবাসী আগুন নিভাতে এগিয়ে আসলে আগুন নিভাতে ব্যার্থ হয়ে বন্দর ফায়ার সার্ভিসকে সংবাদ দেয়। পরে বন্দর ফায়ার সার্ভিস খবর পেয়ে দ্রæত ঘটনাস্থলে এসে ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।

এ ব্যাপারে বন্দর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল্লাহ গণমাধ্যমকে জানান, গ্যাসের লিকেজ পাইপ থেকে ড্রেনে গ্যাস জমা হয়ে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় আহতের কোন সংবাদ পাওয়া না গেলেও ড্রেনের আংশিক স্লাব ক্ষতিসাধন হয়েছে। আমরা সাথে সাথে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হই।

About the author

SOFT PRO IT