নারী রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

ফের রূপগঞ্জে ছাত্রলীগ নেত্রীর বাড়িতে হামলা ও হত্যার হুমকি

হুমকি
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার চনপাড়া শেখ রাসেল নগর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক স্বর্ণালী আক্তারের বাড়িতে ১৬ই এপ্রিল শুক্রবার সন্ত্রাসীরা ফের হামলা চালিয়ে আসবাবপত্র ভাংচুর, লুটপাট, নারীদের শ্লীলতাহানী ও হত্যার হুমকি দিয়েছে। এর আগে গত ১৪ই এপ্রিল বুধবার রাতে ৮/১০ সদস্যের এক দল সন্ত্রাসী চাপাতি, ছুরি, রামদা, লোহর রড সহ দেশীয় অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে এ হামলা চালায়। হামলাকারীরা নগদ টাকা, মোবাইল সেট ও স্বর্ণালংকার সহ দুই লক্ষাধিক টাকার মালামাল লুটপাট করে নিয়ে যায়। হামলায় ছাত্রলীগ নেত্রী স্বর্ণালী আক্তার (২২), তার পিতা আমির হোসেন (৪৫), মা হাছিনা বেগম (৪০) ও  ছোট ভাই জাহিদুল ইসলাম হিমেল (১৭) আহত হয়। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে চনপাড়া শেখ রাসেল নগর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক স্বর্ণালী আক্তার বাদী হয়ে চনপাড়া এলাকার স্বামী হাসান মুহুরী ও স্ত্রী বিউটি আক্তার কুট্টি  হত্যা মামলার আসামী জয়নাল আবেদিন (৩০), শাহীন মিয়া (৩২), চনপাড়া এলাকার সন্ত্রাসী রাজা মিয়া (২৭), শাকিল আহমেদ (২০), মুন্না মিয়া (২১) ও বিল্লাল হোসেনকে (২৬) আসামী করে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন। এ ঘটনায় মামলা দায়ের করায় ১৫/১৬ সদস্যের এক দল  সন্ত্রাসী ফের স্বর্ণালীর বাড়িতে ১৬ এপ্রিল শুক্রবার হামলা চালিয়েছে।  এ সময় সন্ত্রাসীরা চনপাড়া শেখ রাসেল নগর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আরাফাত হোসেন, কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বজলুর রহমানের স্ত্রী সেলিনা রহমানসহ অন্তত ৩৫ জনকে কুপিয়ে আহত করে। পরে স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় চনপাড়া এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। ক্ষতিগ্রস্থরা দ্রæত হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতারের দাবী জানিয়েছেন।

এ ঘটনার খবর পেয়ে নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (গ সার্কেল) মো: আবির হোসেনের নেতৃত্বে রূপগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। সে সময় তিনি বলেন, ঘটনার সাথে জড়িতদের ছাড় দেয়া হবে না। তাদেরকে খুব শীঘ্রই আইনের আওতায় আনা হবে। বর্তমানে চনপাড়া এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

রূগপঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দিন বলেন, ছাত্রলীগ নেত্রীর বাড়িতে হামলার ঘটনা পুলিশ পরিদর্শন করেছে। সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। আসামীদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

17 April 2021

ফের রূপগঞ্জে ছাত্রলীগ নেত্রীর বাড়িতে হামলা ও হত্যার হুমকি

www.narayanganjbarta24.com