জাতীয় র্অথনীতি সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

ফের বাড়ছে এলপিজি গ্যাসের দাম, আগস্ট মাসে কার্যকর

এলপিজির দাম কমে এখন ৮৪২ টাকা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্টার ) : বেসরকারি খাতে ১২ কেজি সিলিন্ডারের এলপিজি মূসকসহ ৮৯১ থেকে ১০২ টাকা বাড়িয়ে ৯৯৩ টাকা করেছে এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। বিশ্ববাজারে দাম বাড়ায় বাংলাদেশেও দাম বাড়ানো হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। আগামী আগস্ট মাস থেকে এই দাম কার্যকর হবে।

একই সঙ্গে লিটারে ৪ টাকা ৭১ পয়সা বেড়েছে যানবাহনে ব্যবহৃত এলপিজি বা অটোগ্যাসের দামও। গাড়িতে ব্যবহৃত এলপিজির নতুন দাম প্রতি লিটারে হচ্ছে ৪৮ টাকা ৭১ পয়সা। আগে এটি ছিল ৪৪ টাকা। ২৯ জুলাই বৃহস্পতিবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ কথা জানান বিইআরসি চেয়ারম্যান আব্দুল জলিল।

এর আগে গত ১২ই এপ্রিল দেশে প্রথমবারের মতো এলপিজির দাম নির্ধারণ করেছিল বিইআরসি। এরপর থেকে প্রতি মাসে একবার দাম সমন্বয় করা হচ্ছে।

উৎপাদন পর্যায়ে ব্যয় পরিবর্তন না হওয়ায় রাষ্ট্রায়ত্ত কোম্পানির এলপিজির দাম পরিবর্তন করা হয়নি। সরকারি সাড়ে ১২ কেজি এলপিজির দাম আগের ৫৯১ টাকাই থাকছে।

সংবাদ সম্মেলনে মো. আবদুল জলিল বলেন, যেহেতু আমদানি পর্যায়ের দামের সাথে দেশের বাজারে দাম সমন্বয় করা হয়েছে। এর বাইরে মুদ্রার মান আর মূসকের পরিবর্তন ছাড়া অন্য কিছু বিবেচনায় আনা হয়নি।

তিনি আরো বলেন, সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি থেকে এলপিজি আমদানি করা হয় এবং তারাও প্রতি মাসে দাম নির্ধারণ করে দেয়। জুলাই মাসে সৌদিতে প্রোপেন ও বিউটেনের ঘোষিত গড় দাম বিবেচনায় আমাদের দেশে আগস্ট মাসের জন্য দাম নির্ধারণ করা হয়েছে।

সুত্র : জাগো নিউজ।

About the author

SOFT PRO IT