ফতুল্লা সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

ফের ফতুল্লায় চালককে হত্যা, ছিনতাই ইজিবাইক

আড়াইহাজারে স্ত্রীকে গলা কেটে হত্যা, স্বামী পলাতক
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ফতুল্লা প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের ফতুল্লায় রাজা (৫৫) নামের এক চালককে জবাই করে হত্যার পর ইজিবাইক ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। আজ ২৮ই জুন মঙ্গলবার ভোরে ফতুল্লার ইসদাইর ওসমানী স্টেডিয়ামের সামনের সড়কে এ ঘটনা ঘটে। নিহত রাজা ফতুল্লার মাসদাইর এলাকার আবুল হাজীর বাড়িতে ভাড়ায় থাকতেন। তিনি স্থানীয় জামাল শেখের ইজিবাইক ভাড়ায় চালাতেন। কিছু দিন আগে তার স্ত্রী মারা গেছেন। তবে তার দুই সন্তান রয়েছে। তার দুই সন্তানের মধ্যে বড় মেয়ে স্বামীর সংসারে থাকেন এবং আট বছর বয়সী ছেলে নিয়ে ভাড়াবাসায় থাকেন তিনি।

পুলিশ ও স্থানীয়রা জানান, গত কিছুদিন আগে রাজার স্ত্রী মারা যান। ফলে দিনের বেলায় আট বছরের শিশুকে দেখাশোনা করে রাতে ঘুম পাড়িয়ে ইজিবাইক চালাতেন। ভোর রাতের কোনো এক সময় ছিনতাইকারীদের কবলে পড়েন তিনি। তার গলায় ও শরীরের বিভিন্ন স্থালে ছুরিকাঘাত করে ছিনতাইকারীরা ইজিবাইকটি নিয়ে যান।

ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শাহাদাৎ হোসেন বলেন, ভোর ৪টার দিকে দুর্বৃত্তরা ইজিবাইকটি ছিনতাইয়ের জন্য চেষ্টা করে। এ সময় হয়তো চালক রাজা মিয়া তাদের বাধা দেয়। ওই সময় রাজা মিয়ার গলায় ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। একই সময় শরীরের আরও কয়েকটি স্থানে ছুরিকাঘাত করা হয়। এর পর রাজা মিয়ার ইজিবাইকটি ছিনিয়ে নেওয়া হয়। হত্যাকারীদের সন্ধানে গ্রেফতারে অভিযান চলছে।

About the author

SOFT PRO IT