নারায়ণগঞ্জ ফতুল্লা সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

ফের কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে কিশোর খুন

ফের কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে কিশোর খুন
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিবেদক ) : ফের নারায়ণগঞ্জের ফতুল্লায় কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে সাকিব নামে ১৪ বছর এক কিশোর খুন হয়েছে। ২৫ জুন শনিবার রাত সাড়ে ১০ টার দিকে ফতুল্লার রেলস্টেশন প্লাট ফর্ম মসজিদের পেছনের গলিতে এ ঘটনাটি ঘটে। নিহত সাকিব ফতুল্লার দাপা রেলস্টেশন সংলগ্ন আজাদ মিয়ার বাড়ীর গলির ওহাবের বাড়ীর ভাড়াটিয়া রুবেল (সুমন) মিয়ার ছেলে।

প্রতক্ষ্যদর্শী সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাত সাড়ে ১০ টার দিকে ১৫/১৭ বছর বয়সীদের একটি দল আাজাদ মিয়ার বাড়ীর পেছনের রাস্তায় ফতুল্লার রেলস্টেশন প্লাট ফর্ম মসজিদের পেছনের গলিতে নিহত সাকিব কে মারধরসহ ছুরিকাঘাত করে। এ সময় নিহতের বড় ভাই তা দেখতে পেয়ে দৌড়ে গিয়ে হামলাকারীদের কবল থেকে তার ভাইকে রক্তাক্তবস্থায় উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা সাকিবকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে খোকন নামে এক কিশোর জানায়, সে ময়লার কাজ করে। গলি দিয়ে হেটে আসার পথে আলীগঞ্জের এক গ্রুপের সাথে ওই এলাকার মেম্বার বাড়ীর গলির পোলাপানদের সাথে মারামারি হচ্ছিলো। নিহত সাকিব সে ২ গ্রুপের মারামারির মধ্যে হামলার শিকার হয়। মেম্বার বাড়ীর পোলাপান তাকেও মারধর করে এবং সাকিব কে ছুরিকাঘাত করে।

হত্যাকন্ডের বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রিজাউল হক দিপু বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের কারণসহ জড়িতদের গ্রেফতারে কাজ করছে পুলিশের একাধিক টিম।

About the author

SOFT PRO IT