বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

ফেরি করে ইয়াবা বিক্রি করার সময় কিশোর আটক

আটক
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : ফেরি করে ইয়াবা বিক্রি করার সময় স্থানীয় জনতা ৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ রিয়াজ (১৭) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে বন্দর ফাঁড়ী পুলিশে সোর্পদ করেছে। ১লা জুলাই বৃহস্পতিবার বেলা ১২টায় বন্দর থানার পুরান বন্দর চৌধূরীবাড়ীস্থ সহিদী মসজিদের সামনে থেকে ইয়াবা বিক্রির সময় তাকে হাতে নাতে আটক করে পুলিশে সোর্পদ করে জনতা। আটককৃত মাদক ব্যবসায়ী রিয়াজ পুরান বন্দর চৌধূরীবাড়ী এলাকার আল আমিন মিয়ার ছেলে বলে জানা গেছে।  এ ব্যাপারে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। যার মামলা নং- ১(৭)২১। আটকৃত মাদক ব্যবসায়ী রিয়াজ বন্দর থানা হাজতে আটক আছে বলে থানা সূত্রে জানা গেছে।

About the author

SOFT PRO IT