বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

ফুটবল খেলাকে কেন্দ্র করে গার্মেন্টস কর্মীকে পিটিয়ে আহত

পিটিয়ে আহত
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : বন্দরে ফুটবল খেলাকে কেন্দ্র করে অরুপ হাসান (২৩) নামে এক গার্মেন্ট কর্মীকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার আলীনগর এলাকায় এ ঘটনাটি ঘটে। এ ব্যপারে মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে আহত অরুপ হাসান বাদী হয়ে বন্দর থানায় একটি অভিযোগ দায়ের করে।

জানাগেছে, বেশকিছুদিন পূর্বে কলাগাছিয়ার শুভকরদী গ্রামের শরিফ মিয়ার ছেলে গার্মেন্টকর্মী অরুপ হাসান মদনগঞ্জ ওয়েল ফেয়ার এসোসিয়েশন মাঠে মদনগঞ্জ লক্ষ্যারচর এলাকার সিয়ামের সাথে ফুটবল খেলা নিয়ে ঝগড়া হয়। মঙ্গলবার ভোরে শুভকরদী গ্রামের অরুপ হাসান প্রতিদিনের ন্যায় বাড়ি থেকে গার্মেন্টসে যাওয়ার উদ্দেশ্যে সাইকেলযোগে রওয়ানা দেয়।

আলী নগর কিন্ডার গার্টেনের সামনে পৌঁছলে আগে থেকে ওঁৎ পেতে থাকা বখাটে নেতৃত্বে সাজ্জাদ, মনিরুল, রায়হান, বাবু মিলে পার্শ্ববর্তী ছন ক্ষেতের ভিতরে নিয়ে ক্রিকেট খেলার স্ট্যাম্প দিয়ে পিটিয়ে আহত করে। অরুপ হাসানের চিৎকারে আশপাশের লোকজন এসে উদ্ধার করে প্রাথমিকভাবে চিকিৎসা প্রদান করে তাকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করে।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

24 September 2019

ফুটবল খেলাকে কেন্দ্র করে গার্মেন্টস কর্মীকে পিটিয়ে আহত

www.narayanganjbarta24.com