সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

ফাতেমা আপাকে চেয়ারপার্সন দেয়া হোক : শামীম ওসমান

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ (স্টাফ রির্পোটার): আমি দেখি, বিশ্বস্ত লোক একজনই আছে। সে হচ্ছে, খালেদা জিয়ার কাজের মহিলা ফাতেমা। ফাতেমা আপাকে চেয়ারপার্সন দেয়া হোক। কেবল ফাতেমাই বিশ্বস্ত একজন যে নাকি মালিকের জন্য বিনা অপরাধে জেল খাটতেছে। এখনও সময় আছে ফাতেমা আপাকে চেয়ারপার্সনের দায়িত্ব দিলে মানুষের কিছু সহানুভূতি পাইবো। এই প্রস্তাব তারা মানলে মানতেও পারে।বক্তাবলী ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ইউনিয়নের বিভিন্ন নির্বাচনী কেন্দ্রের কমিটি গঠনের লক্ষ্যে মত বিনিময় সভায় এসব কথা বলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমান।

তিনি আরও বলেন, বিএনপির দল নষ্ট হয়ে গেছে। বিএনপির নেতারা পত্রিকায় নেত্রীর জন্য কান্দে আর ওইদিকে লাইন ধরে আওয়ামী লীগে ঢোকার জন্য। আমার খুব কষ্ট লাগে খালেদা জিয়ার জন্য। বিএনপির আদর্শ নষ্ট হইয়া গেছে। বিএনপিতে কোন বিশ্বস্ত লোক নেই। এমন একজন লোক নাই যারে খালেদা জিয়ার পরিবর্তে নেতৃত্ব দেয়া যায়। পোলায় তো চুরি করে বিদেশে পালাইছে । লন্ডনে বইসা তো আর দেশ চালাইতে পারবো না।

বক্তাবলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আফাজ উদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মো. কামরুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এম সাইফউল্লা বাদল, সাধারন সম্পাদক আলহাজ্ব মো. শওকত আলী।

শামীম ওসমনার বলেন, বিএনপির লোকেদের জন্য দরজা খোলা আছে। আসেন যোগদান করেন। আমার চেয়ারটাতে আপনারা বসেন। তবে তাদের এসে পেছনে দাড়াতে হবে। সবার জন্য দরজা খোলা। তার মানে এইটা না আমার ত্যাগী নেতাকর্মীরে রাইখা আপনাদের আগে বসতে দিমু। আগে আমার রক্তের মানুষ যারা তাদের বসতে দিমু।

এছঅড়াও উপস্থিত ছিলেন ফতুল্লা থানা আওয়ামী লীগের সহ-সভাপতি কেরামত আলী মাদবর, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বাছেদ সরদার, বক্তাবলী ইউনিয়ন যুবলীগের সভাপতি ফখরুদ্দিন, যুবনেতা মাহবুবুল হাসান, দুবাই শাখা পরিষদের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. রনি, মো. ইয়াদ উদ্দিন, মো. মোতালেব, খোরশেদ মাষ্টার, যুবনেতা দেলোয়ার হোসেন, আতাউর রহমান প্রধান, শফিক মাহমুদ টিটু ও আওয়ামী লীগ সহ অঙ্গসংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।

About the author

SOFT PRO IT