বন্দর বিনোদন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

ফাঁকারাম বাবু নাটকের চিত্রগ্রহণ সম্পন্ন

‘‘ফাঁকারাম বাবু’’ নাটকের চিত্রগ্রহণ সম্পন্ন
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজিস্ব সংবাদদাতা ) : মিডিয়া ভিশণ এর ব্যানারে নির্মিতব্য সাব্বির আহমেদ সেন্টুর চিত্রনাট্য পরিচালনায় বিনোদনপূর্ণ হাসির নাটক ফাকারাম বাবুর শ্যূটিং সোমবার সম্পন্ন হয়েছে। বন্দর উপজেলার সাবদী এলাকার কয়েকটি স্পটে মধ্যরাত পর্যন্ত নাটকটির চিত্রগ্রহণ করা হয়।

দিলীপ কুমার দাসের ক্যামেরায় এটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন চলচ্চিত্রাভিনেতা ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২০নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলহাজ্ব মোহাম্মদ হোসেন নূর, চলচ্চিত্রাভিনেতা ও নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমীর অভিনয় প্রশিক্ষক মো. মাসুম, প্রবীণ নাট্যকার ও পরিচালক মীর আনোয়ার হোসেন, মফিজুর রহমান, শেখ কামাল, নুরুজ্জামান, সুমন, বকুল, শাকিল, রবিন, সুরমি, লগ্ন, জয় হাসান, মোহন, সোনিয়া, সুজন ও শিশু শিল্পী ফাতেমা।

নাটকটি বাস্তাব জীবনের সঙ্গে মিল রেখেই অর্থলগ্নিকারী প্রতারকদের খপ্পড়ে পড়ে অনেকেই সর্বশান্ত হয়। এসব ঘটনাবলী নিয়ে নির্মাণ করা হয়েছে ফাঁকারাম বাবু। গল্প, দৃশ্য আর অভিনয়ে একজন প্রতারকের চরিত্র তুলে ধরা হয়েছে। নাটকটি দর্শকজগতে গ্রহণযোগ্যতা পাবে বলে পরিচালক সাব্বির আহমেদ সেন্টু আশাবাদ ব্যাক্ত করেন এবং অশ্লীলতা ঠেকাতে তার নাটক নির্মাণের ধারাবাহিক মিশন বলেও উল্লেখ করেন।

About the author

SOFT PRO IT