ফতুল্লা রাজনীতি সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

ফতুল্লা ১নং ওয়ার্ড বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ণ কর্মসূচির উদ্বোধন

narayanganjbarta24.com
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : ফতুল্লা ইউনিয়নের ১নং ওয়ার্ডে বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ণ কর্মসূচি অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেল ৫টায় ফতুল্লা রেল ষ্টোশনে ফতুল্লা ইউনিয়নের ১নং ওয়ার্ড এ বিএনপির এ নতুন সদস্য সংগ্রহ ও নবায়ণ কর্মসূচি অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন শিকদার ।

উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক ফরিদ হোসেন শিকদার,ফতুল্লা থানা শ্রমিক দলের সভাপতি মোঃ মন্টু মেম্বার, ছাএদল নেতা সাগর সিদ্দিকী, ফতুল্লা থানা যুবদল নেতা কামাল হোসেন, ফতুল্লা থানা বিএনপির অলিউল্লাহ খোকন, ফতুল্লা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মিজানুর রহমান প্রমুখ।

About the author

SOFT PRO IT