ফতুল্লা সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেনের বাবার ইন্তেকাল

ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেনের বাবার ইন্তেকাল
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেনের বাবা জালাল উদ্দিন আহমেদ (৮৫) ইন্তেকাল করেছেন। শনিবার (২১ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় সিরাজগঞ্জ জেলার আদি সিনহা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ওসি আসলাম হোসেন জানান, তার বাবা জালাল উদ্দিন আহমেদ দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। সম্প্রতি তাকে বেসরকারী একটি ক্লিনিকে ভর্তি করা হয়। শনিবার সকালে ইন্তেকালের পর এদিনই বিকেলে গ্রামের বাড়ি সিরাজগঞ্জ জেলার ছয়াধানগড়া গ্রামে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়েছে। মৃত্যুকালে তিনি স্ত্রী সন্তানসহ অনেক গুনগ্রাহী রেখে গেছেন।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

22 December 2019

ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেনের বাবার ইন্তেকাল

www.narayanganjbarta24.com