ফতুল্লা সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

ফতুল্লা ব্রা‌জিল বা‌ড়ি‌ আস‌ছেন দূতাবাস কর্মকর্তারা

ফতুল্লায় ব্রাজিল বাড়ি!
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : ফতুল্লার আলোচিত ব্রাজিল বাড়ি দেখতে আসছেন বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূতসহ দূতাবাসের কর্মকর্তারা। ২২ জুন তাদের ফতুল্লায় আসার কথা রয়েছে বলে জানিয়েছেন বাড়ির মালিক জয়নাল আবেদীন টুটুল।

টুটুল বলেন, প্রিয় দলের পতাকার রঙে বাড়ি সাজানোর পর থেকেই এটি ব্রাজিল বাড়ি হিসেবে পরিচিত লাভ করেছে। এ বাড়ি নিয়ে এত আলোচনা হবে তা কখনো ভাবতে পারিনি। এমন কাজ করায় শুরুতে আমাকে অনেকে পাগল বলেছে। এখন তারাই আমাকে নানা ভাবে উৎসাহিত করছে। এছাড়া ব্রাজিলের খেলার সময় বাড়িতে বিভিন্ন ধরনের আয়োজনের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন তিনি।

প্রসঙ্গত, ২০১০ সালে বিশ্বকাপ ফুটবল খেলায় ফতুল্লার লালপুরে নিজেদের দোতলা বাড়িটি ব্রাজিলের পতাকার আদলে রঙ করেন টুটুল। ২০১৪ সালে বাড়িটির ভাঙার কাজ চলায় সেবারের বিশ্বকাপে বাড়ির রঙ পরিবর্তন করা যায়নি। তবে এবার নতুন ছয়তলা ভবনের পুরোটা জুড়েই সাজিয়েছেন ব্রাজিলের পতাকায়। এরই মধ্যে এই বাড়িটি ব্রাজিল বাড়ি হিসেবে দেশজুড়ে আলোড়ন সৃষ্টি করেছে।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

04 June 2018

ফতুল্লা ব্রা‌জিল বা‌ড়ি‌ আস‌ছেন দূতাবাস কর্মকর্তারা

www.narayanganjbarta24.com