ফতুল্লা সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

ফতুল্লা প্রেস ক্লাবে নয়া কমিটির দায়িত্ব গ্রহন

ফতুল্লা প্রেস ক্লাবে নয়া কমিটির দায়িত্ব গ্রহন
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( প্রেস বিজ্ঞপ্তি ) : ফতুল্লা প্রেস ক্লাবের নব-নির্বাচিত কমিটিকে দায়িত্ব বুঝিয়ে দিয়েছে বিদায়ী কমিটি। ২১ই অক্টোবর শনিবার দুপুরে ক্লাবের সদস্যদের উপস্থিতিতে এই দায়িত্ব হস্তন্তর করা হয়। ফতুল্লা প্রেস ক্লাবের বিদায়ী সভাপতি সৈয়দ ওবায়েদ উল্লাহ ও বিদায়ী সাধারন সম্পাদক আনিসুজ্জামান অনু ক্লাব সদস্যদের উপস্থিতিতে নতুন সভাপতি এম সামাদ মতিন ও সাধারন সম্পাদক আব্দুর রহিমকে ক্লাবের দায়িত্ব বুঝিয়ে দেয়।

এসময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি এড.সৈয়দ মশিউর রহমান শাহিন(দৈনিক দিনকাল), যুগ্ম সম্পাদক রিয়াদ মো: চৌধুরী(আমাদের নারায়ণগঞ্জ ডট কম), সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম লিটন(দৈনিক অগ্রবানী), অর্থ সম্পাদক শাকিল আহমেদ ডিয়েল(দৈনিক খবর প্রতিদিনি), প্রচার সম্পাদক জি,এ রাজ(দৈনিক রুদ্রবার্তা)ু, ক্রীড়া সম্পাদক নিয়াজ মো: মাসুম(আমাদের নারায়ণগঞ্জ ডট কম), কার্যকরী সদস্য সেলিম মুন্সি(দৈনিক যায়যায়দিন),আলামিন প্রধান(দৈনিক যুগান্তর),মনির হোসেন(দৈনিক খবরপত্র),সাবেক সহ-সভাপতি রুহুল আমীন প্রধান(দৈনিক খবর প্রতিদিন), সাবেক যুগ্ম সম্পাদক আবুল কালাম আজদ(দৈনিক নয়াদিগন্ত), প্রতিষ্ঠাতা সদস্য এ, আর মিলন(দৈনিক আজকের বানী),পিয়ার চান(দৈনিক সচেতন), মাসুদ আলী(দৈনিক ডান্ডিবার্তা)।

About the author

SOFT PRO IT