ফতুল্লা রাজনীতি সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

ফতুল্লা থানা বিএনপির উদ্যোগ্যে নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধন

narayanganjbarta24.com
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব সংবাদদাতা ) : ফতুল্লা থানা বিএনপির উদ্যোগ্যে নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শনিবার বাদ আসর ফতুল্লা বাজার সংলগ্ন থানা বিএনপির সভাপতি আলহাজ্ব মো: শাহ্ আলমের বাসভবনে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

থানা বিএনপির সভাপতি আলহাজ্ব মো: শাহ্ আলমের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি এড.আবুল কালাম আজাদ বিশ্বাস, মৎসজীবীদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মিলন মেহেদী, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান রোজেল, নজরুল ইসলাম পান্না, সহ-সাংগঠনিক সম্পাদক সম্পাদক রুহুল আমিন সিকদার, যুগ্ম সম্পাদক এমএ আকবর, ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক হুমায়ুন খন্দকার, কাশিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ওমর আলী, বক্তাবলী ইউনিয়ন বিএনপির সভাপতি সুমন আকবর, ফতুল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হোসেন, এনায়েতনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্বাস উদ্দিন বাবুল, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক একরামুল কবির মামুন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রিয়াদ মো: চৌধুরী ও জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মশিউর রহমান রনি প্রমুখ।

About the author

SOFT PRO IT