ফতুল্লা সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

ফতুল্লা থানা বঙ্গবন্ধু সৈনিক লীগের মতবিনিময় সভা

চার আসনটি এ.কে.এম শামীম ওসমানকে উপহার দিব : সাইফুল্লাহ বাদল
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রির্পোটার ) : একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বঙ্গবন্ধু সৈনিক লীগ ফতুল্লা থানা শাখা উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২২ ডিসেম্বর শনিবার কাশীপুর শান্তিনগর এলাকায় এই মতবিনিময় সভা আযোজন করা হয়।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে ফতুল্লা থানা আওয়ামীলীগের সভাপতি সাইফুল্লাহ বাদল বলেন, এ এলাকায় ব্যপক উন্নয়ন করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি একেএম শামীম ওসমান বিগত দিনে তিনি সাত হাজার চারশ কোটি টাকার কাজ করেছেন ফতুল্লা সিদ্ধিরগঞ্জে। এই শান্তি নগরে মসজিদ , মাদ্রাসা, রাস্তা ঘাটে তিনি অনেক উন্নয়ন করেছেন তাই এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট দিয়ে আবার ও এই চার আসন টি একেএম শামীম ওসমান কে উপহার দিব।

উক্ত সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজ সেবক ও আওয়ামীলীগ নেতা নাজিমুল হক ডালিম ,আরো উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু সৈনিক লীগ ফতুল্লা থানা শাখার সভাপতি বাদল শেখ, সিনিয়র সহ-সভাপতি অলি আহমেদ টিটু, সহ-সভাপতি সাইদ, সহ-সভাপতি আলাউদ্দিন, সাধারন সম্পাদক মো. বেলাল, যুগ্ম সম্পাদক জসিম, যুগ্ম সম্পাদক শাহালম, সাংগঠনিক  সম্পাদক রাজু আহমেদ, অর্থ সম্পাদক মোস্তাফিজুর রহমান, হাবু দেওয়ান, জনি, সোহেল, ইমরান প্রমুখ।

About the author

SOFT PRO IT