নারায়ণগঞ্জ সদর নারী সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

ফতুল্লায় হাট বসাতে ভাইস চেয়ারম্যান ফাতেমা মনিরের স্মারকলিপি

ফতুল্লায় হাট বসাতে ভাইস চেয়ারম্যান ফাতেমা মনিরের স্মারকলিপি
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : আসন্ন পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে ফতুল্লায় দুটি হাট বসানোর অনুমতি চেয়ে জেলা প্রশাসক জসীম উদ্দিনের বরাবর স্মারক লিপি দিয়েছেন সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা মনির। ৯ জুলাই মঙ্গলবার দুপুরে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কাছে এ বিষয়ে দুইটি স্বারক লিপি প্রদান করেন তিনি।

হাট দুটি হলো ফতুল্লা থানাধীন আলীগঞ্জ নদীর পাড় (মৃত হাফেজ মোক্তারের নিজস্ব ভূমি) এবং একই থানাধীন সাইনবোর্ড (আকবরের নিজস্ব ভূমি) এলাকার অস্থায়ী পশুর হাট।

এ সময়  উপস্থিত ছিলেন, জেলা মহিলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক কহিনূর ইসলাম, ফতুল্লা মহিলা আওয়ামী লীগের সভাপতি জাহানারা সাত্তার, কুতুবপুর ইউপি ৭নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মায়া বেগম, ৬নং ওয়ার্ডের সদস্য বেলী বেগম, হাসিনা বেগম, রাশিদা বেগম প্রমূখ।

About the author

SOFT PRO IT