নারায়ণগঞ্জ ফতুল্লা র্অথনীতি সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

ফতুল্লায় রং তৈরীর ফ্যাক্টরীকে ভোক্তা অধিকারে দেড় লাখ টাকা জরিমানা

ফতুল্লায় রং তৈরীর ফ্যাক্টরীকে ভোক্তা অধিকারে দেড় লাখ টাকা জরিমানা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি রং তৈরীর ফ্যাক্টরীকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ৬ই মার্চ শনিবার দুপুরে ফতুল্লায় কুতুবপুর এলাকায় অবস্থিত পোলাক পেইন্ট এন্ড কেমিক্যাল কোম্পানীতে জেলার সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামানের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। অভিযান কালে এ সময় সহযোগিতায় ক্যাব এর প্রতিনিধি, বাজার কর্মকর্তা ও জেলা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।

নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান জানান, বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে ও জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয় কর্তৃক অর্পিত ক্ষমতা বলে ফতুল্লায় কুতুবপুর এলাকায় অবস্থিত পোলাক পেইন্ট এন্ড কেমিক্যাল কোং কে বিএসটিআই এর অনুমোদন ছাড়া, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া, এবং পরীক্ষাগার ও ক্যামিস্ট ছাড়া র্যাং গস নামক রং তৈরীর অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৩ ধারায় ১ লক্ষ টাকা এবং ৪৫ ধারায় ৫০ হাজার টাকা সহ মোট ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা আরোপ এবং আদায় করা হয়েছে। একই সাথে ফতুল্লার রঘুনাথপুরে মেসার্স সুপার এনার্জি সল্ট ইন্ডাস্ট্রিজকে  সাময়িকভাবে ব্যবসায়িক কার্যক্রম বন্ধ রাখার নোটিশ প্রদান করা হয়।

About the author

SOFT PRO IT