ফতুল্লা সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

ফতুল্লায় যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

লাশ উদ্ধার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের ফতুল্লায় নিজ ঘর থেকে গলায় ফাঁস লাগানো রুবেল (৩০) নামে এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্বার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। ২৭ই মে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে ফতুল্লা থানার পূর্ব ধর্মগঞ্জস্থ লিটন মিয়ার ভাড়াটিয়া বাসা থেকে রুবেলের মৃতদেহ উদ্বার করে পুলিশ।নিহত যুবক রুবেল কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার নিয়াতপুর গ্রামের আবুল হাসেমের পুত্র ও ফতুল্লা থানার পূর্ব ধর্মগঞ্জ ঢালিপাড়া বাজারের লওটন মিয়ার ভাড়াটিয়া।

ফতুল্লা থানার উপ-পরিদর্শক হাসান জানায়, খবর পেয়ে সকাল সাড়ে ১০ টার দিকে ঘটনাস্থলে গিয়ে দেখতে পাই ফ্যানের সাথে বাধা গলায় ওড়না পেচানো নিহত যুবক রুবেলের ঝুলন্ত মৃতদেহ। নিহত যুবক রুবেল বালু টানার শ্রমিক হিসেবে কাজ করতো। নিহত রুবেল তার স্ত্রী জোনাকি (২২) ও ছেলে জোনায়েত (৬) সহ পূর্ব ধর্মগঞ্জের লিটনের বাসায় দির্ঘদিন যাবত ভাড়াটিয়া হিসাবে বসবাস করে আসছে। ঈদের পরে স্বামী-স্ত্রীর মধ্যে সাংসারিক বিষয় নিয়া কথার কাটাকাটির হলে স্ত্রী ছেলে সহ রুবেলের শ্বশুরের ভাড়াটিয়া বাসা ঢালীপাড়া শাকিল এর বাড়ীতে চলে যায়। তখন থেকে রুবেল একাই তাহার বর্তমান ঠিকানার ভাড়াটিয়া বাসায় থাকতো। ২৬ই মে বুধবার সে তার স্ত্রী কে আনতে গেলে স্ত্রী ফিরে না আসায় সে একাই বাসায় চলে আসে। এরপর বৃহস্পতিবার সকালে দরজা বন্ধ দেখে বাড়ীর অন্যান্য ভাড়াটিয়ারা ডাকাডাকি করলে দরজা না খুললে আশপাশের লোকজন সহ ফতুল্লা থানা পুলিশকে সংবাদ দেয়। ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে তার মৃতদেহ উদ্বার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয় বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

27 May 2021

ফতুল্লায় যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

www.narayanganjbarta24.com