ফতুল্লা সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

ফতুল্লায় বুড়িগঙ্গা নদী থেকে যুবকের লাশ উদ্ধার

ফতুল্লায় বুড়িগঙ্গা নদী থেকে যুবকের লাশ উদ্ধার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ফতুল্লা সংবাদদাতা ) : ফতুল্লায় বুড়িগঙ্গা নদী থেকে অজ্ঞাত পরিচয় যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২১ ডিসেম্বর) বিকেলে উপজেলার পাগলা মুন্সিখোলা এলাকায় বুড়িগঙ্গা নদীর তীর থেকে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ দেড়শ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।

ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন বলেন, নিহতের বয়স আনুমানিক ৩৫ বছর। পড়নে ছিল, জিন্স প্যান্ট ও শার্ট। ধারণা করা হচ্ছে বুড়িগঙ্গা নদী দিয়ে ভেসে এসে মুন্সিখোলা এলাকায় তীরে আটকে যায় লাশটি। লাশটির দেহে কোথাও কোন আঘাতের দাগ নেই। তবে নাক দিয়ে রক্ত বেরুতে দেখা গেছে। ধারনা করা হচ্ছে দুই একদিন আগে হয়তো নদীতে পড়ে ডুবে গিয়েছিলো। লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

21 December 2019

ফতুল্লায় বুড়িগঙ্গা নদী থেকে যুবকের লাশ উদ্ধার

www.narayanganjbarta24.com