ফতুল্লা সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

ফতুল্লায় নির্মাণের আগেই ভাঙা হলো ৮ ভবন

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানার মাদানী নগর এলাকায় অনুমোদনহীন আটটি অবৈধ নির্মাণাধীন ভবন ভেঙে দিয়েছে রাজউক পরিচালিত ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ভবন মালিকদের সাড়ে আট লাখ টাকা জরিমানা করা হয়।

বৃহস্পতিবার সকাল দশটা থেকে বিকেল পর্যন্ত নারায়ণগঞ্জ রাজউক জোন-৮ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াসমিন আক্তার ভূঁইগড় মাদানী নগর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

রাজউক নারায়ণগঞ্জ জোন ৮ এর অথোরাইজ অফিসার শেখ তৌফিকুর রহমান জানান, রাজউজের অনুমোদন ছাড়াই সম্পূর্ণ অবৈধভাবে আবাসিক ভবন নির্মাণ করার অভিযোগে সাইফুল ইসলাম ফরহাদকে তিন লাখ টাকা, হাবিবুর রহমান ফেরদৌসকে দুই লাখ, মামুনুর রশিদকে দুই লাখ, আবু নাঈম রাফিকে এক লাখ ও জাকির হোসেনকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

এ সময় তাদের অবৈধ ভবনগুলোর বেশ কিছু অংশ ভেঙে দিয়ে নিজ দায়িত্বে অপসারণ করতে এক মাসের সময় বেঁধে দেয়া হয়।

রাজউকের এই কর্মকর্তা জানান, অবৈধ ভবনের তালিকা অনুযায়ী তাদের উচ্ছেদ করতে প্রতি মাসেই ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হবে।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

27 February 2020

ফতুল্লায় নির্মাণের আগেই ভাঙা হলো ৮ ভবন

www.narayanganjbarta24.com