ফতুল্লা সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

ফতুল্লায় নিখোঁজ ব্যবসায়ীর মাটি চাপা লাশ উদ্ধার

ফতুল্লায় নিখোঁজ ব্যবসায়ীর মাটি চাপা লাশ উদ্ধার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : ফতুল্লায় নিখোঁজ ব্যবসায়ী চৌধুরী ওরফে সেলিম চৌধুরী (৫২) এর মাটি চাপা অবস্থায় লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১০ এপ্রিল) দুপুরে ফতুল্লার ভোলাইল এলাকা থেকে মাটি চাপা অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।

ফতুল্লা মডেল তানার ওসি মো. আসলাম হোসেন বলেন, মাটি চাপা দেয়া অবস্থায নিখোঁজ ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে। তদন্ত করে বিস্তারিত বলতে পারবো।

সেলিম চৌধুরী শিবু মার্কেট এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। সে ফতুল্লার বক্তাবলীর কানাইনগর এলাকার গার্মেন্টস ঝুট ব্যবসায়ী ছিলেন। তিনি ব্যবসার কাজে গত ৩১ মার্চ সকালে বাসা থেকে বের হন। সেদিন তার স্ত্রী বেলা ১১টার দিকে মোবাইল ফোনে তার স্বামীর অবস্থান জানতে চাইলে সেলিম চৌধুরী জানিয়েছিলেন তিনি ফতুল্লার পঞ্চবটি মোড়ে ইস্টার্ন ব্যাংকে রয়েছেন। এরপর দুপুর ২টায় খাবার খাওয়ার জন্য ফোন করলে সেলিম চৌধুরীর ব্যবহৃত মোবাইল বন্ধ পাওয়া যায়। সেলিম চৌধুরীকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে ফতুল্লা মডেল থানায় একটি সাধারণ ডায়েরী করেন। যার নং-(১৩৯ তারিখ-০৬-০৪-২০১৯ইং)।

About the author

SOFT PRO IT