ফতুল্লা সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

ফতুল্লায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

ঝুলন্ত লাশ উদ্ধার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ফতুল্লা সংবাদদাতা ) : ফতুল্লায় রূপালী (৩০) নামে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।  রবিবার (২২ ডিসেম্বর) বিকেলের দিকে ফতুল্লার মুসলিমনগর মধ্যপাড়া এলাকার সামসুল হকের ভাড়াটিয়া বাড়ির একটি ঘর থেকে লাশটি উদ্ধার করা হয়। পরে লাশটি ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে। নিহত রূপালী ওই বাড়ির ভাড়াটিয়া রিক্সা চালক লালটু মিয়ার স্ত্রী। এবং রাস্তার পাশে পিঠা বিক্রি করতেন।

ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান জানান, ধারনা করা হচ্ছে পারিবারিক কলহে রূপালী আত্মহত্যা করেছে। ময়তদন্তের জন্য লাশটি মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট আসলে মৃত্যুর সঠিক কারন জানা যাবে।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

22 December 2019

ফতুল্লায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

www.narayanganjbarta24.com