নারায়ণগঞ্জ ফতুল্লা সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

ফতুল্লায় ধর্ষণের ঘটনায় শ্যামল যুবলীগ থেকে বহিষ্কার

যুবলীগ নেতা শ্যামল
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের ফতুল্লায় এক কিশোরীকে ধর্ষণের ঘটনায় মিমাংসা করার নামে আসামিকে পালিয়ে যেতে সহযোগিতা করার অপরাধে গ্রেপ্তার হওয়া যুবলীগ নেতা আনিসুর রহমান শ্যামলকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। আনিসুর রহমান শ্যামল ফতুল্লার কাশীপুর ইউনিয়ন যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি ছিলেন। বুধবার (২২ জানুয়ারি) কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের স্বাক্ষরিত শ্যামলের বহিষ্কারের আদেশ দেয়া হয়।

বহিষ্কার আদেশে বলা হয়, ফতুল্লার কাশীপুরে এক কিশোরীকে রাস্তা থেকে তুলে নিয়ে ধর্ষণের ঘটনায় ধর্ষণের ঘটনায় অভিযুক্তকে বাঁচাতে মিমাংসা করার কথা বলে কিশোরীসহ তার মাকে শ্যামলের অফিসে ঢেকে নিয়ে যায়। মিমাংসার নামে নির্যাতনের শিকার কিশোরীর মাকে হুমকি-ধামকি দিয়ে অভিযুক্তকে পালিয়ে যেতে সহায়তা করে। আর এ ঘটনায় ধর্ষণের মামলায় আনিসুর রহমান শ্যামলকে পুলিশ গ্রেপ্তার করে এবং ধর্ষণের ঘটনায় মামলা দায়ের করা হয়। আর এ মর্মে পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন প্রাথমিক অনুসন্ধানে প্রমাণিত হয়। আর সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে সংশ্লিতার অভিযোগে কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত মোতাবেক আনিসুর রহমান শ্যামলকে সংগঠন থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। একই সাথে কেন তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না মর্মে সংগঠনের চেয়ারম্যান/সাধারণ সম্পাদক এর বরাবর তার লিখিত জবাব প্রদানের জন্য নির্দেশ প্রদান করা হলো।

ফতুল্লা থানা যুবলীগের সভাপতি মীর সোহেল আলী জানান, শ্যামলকে বহিষ্কারের আদেশের বিষয়ে কেন্দ্রীয় কমিটি আমাকে অবগত করেছেন।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

23 January 2020

ফতুল্লায় ধর্ষণের ঘটনায় শ্যামল যুবলীগ থেকে বহিষ্কার

www.narayanganjbarta24.com