ফতুল্লা সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

ফতুল্লায় দেশীয় অস্ত্রসহ কিশোর আটক

ফতুল্লায় দেশীয় অস্ত্রসহ কিশোর আটক
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ফতুল্লা সংবাদদাতা ) : ফতুল্লায় দেশীয় অস্ত্রসহ এক কিশোরকে আটক করেছে পুলিশ। আটক কিশোরের নাম ইসমাইল হোসেন (১৭)। সোমবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় দেওভোগ মাদ্রাসা আদর্শনগর এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক ইসমাইল হোসেন আদর্শনগর এলাকার শাহজাহান মিয়ার ছেলে। ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, একটি কিশোর অস্ত্রসহ যাচ্ছে এমন সংবাদে এলাকাবাসী ও সংগঠনটির কয়েকজন লোক তাকে আটক করে। পরে  তার সঙ্গে থাকা একটি বস্তাতে চাপাতি, রামদা, রড, হকিস্টিকসহ বিভিন্ন ধরনের অস্ত্র পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ এসে তাকে আটক করে।

About the author

SOFT PRO IT