ফতুল্লা সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

ফতুল্লায় দুই যুবককে নির্যাতনের ঘটনায় গ্রেফতার-২

ফতুল্লায় দুই যুবককে নির্যাতনের ঘটনায় গ্রেফতার-২
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ফতুল্লা সংবাদদাতা ) : ফতুল্লার কুতুবপুরে আওয়ামী লীগ নেতা ও ইউপি সদস্য আলাউদ্দিন হাওলাদারের অফিসে নাঈম ও রাতুল নামের দুই যুবককে মারধরের ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১০ জানুয়ারি) নাঈমের মা নাজমা বেগম বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর শনিবার (১১ জানুয়ারি) রাতে কুতুবপুরের শাহী মহল্লা মুসলিমপাড়া এলাকা থেকে ঐ দুই যুবককে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো, কুতুবপুর শাহী মহল্লা এলাকার আব্দুল কাদেরের ছেলে রবিন ও একই এলাকার শফিকুর রহমানের ছেলে ইউনুছ।

ফতুল্লা থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান জানান, শুক্রবার নাঈমের মা বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর শনিবার রাতে অভিযান চালিয়ে রবিন ও ইউনুছকে গ্রেফতার করা হয়।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

11 January 2020

ফতুল্লায় দুই যুবককে নির্যাতনের ঘটনায় গ্রেফতার-২

www.narayanganjbarta24.com