ফতুল্লা সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

ফতুল্লায় দগ্ধ সেই দম্পতির মৃত্যু

ফতুল্লায় দগ্ধ সেই দম্পতির মৃত্যু
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : বিয়ের দুই মাসের মাথায় এক লাখ ৩৩ হাজার ভোল্টের বৈদ্যুতিক তারের সঙ্গে জড়িয়ে দগ্ধ নবদম্পতি মারা গেছেন। সোমবার দুপুরের ওই দুর্ঘটনায় স্বামীর মৃত্যুর তিনদিন পর বৃহস্পতিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় স্ত্রীর মৃত্যু হয়।

নিহতরা হলেন, ময়মনসিংহের ফুলপুর থানার গোপপুর এলাকার আবুল কালামের ছেলে মাহাবুল ইসলাম ও তার স্ত্রী রুনিয়া আক্তার খাদিজা। তারা ফতুল্লার শাসনগাঁও এলাকার মিজানুর রহমানের বাড়িতে ভাড়া থাকতেন। তারা দুইজনই বিসিক শিল্পনগরীতে পোশাক কারখানায় চাকরি করতো।

নিহত মাহাবুল ইসলামের মামা আলিম উদ্দিন জানান, সোমবার দুপুরে ফতুল্লার শাসনগাঁও এলাকার ওহাব সরদারের বিল্ডিংয়ের ছাদে কাপড় শুকাতে যান রুনিয়া আক্তার খাদিজা। তিনি ছাদে ওঠার সঙ্গে সঙ্গে ওই বিল্ডিংয়ের ওপর দিয়ে যাওয়া এক লাখ ৩৩ হাজার ভোল্টের বৈদ্যুতিক তার তাকে চুম্বকের মত টেনে নেয়। এ সময় বিদ্যুৎস্পৃষ্টে রুনিয়ার গায়ের জামায় আগুন ধরে যায়। সেই আগুন নিচে পড়ে দুটি ঘর আগুনে পুড়ে যায়।

রুনিয়ার চিৎকারে তার স্বামী মাহাবুল ইসলাম তাকে বাঁচাতে দ্রুত সেই ছাদে ওঠেন। তাকে কোলে করে নিচে নামার সময় শক্তিশালী বিদ্যুতের তার তাকেও টেনে নেয় এবং তিনিও দগ্ধ হন। স্বামী-স্ত্রী দগ্ধ হয়ে ছাদে পড়ে থাকার খবর পেয়ে ফতুল্লার বিসিক ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করেন।

ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রী হাসপাতালে ভর্তি রয়েছে বলে জানি। কিন্তু তারা মারা গেছে কি-না পরিবারের পক্ষ হতে কেউ জানায়নি। আমরা খোঁজ নিচ্ছি।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

16 January 2020

ফতুল্লায় দগ্ধ সেই দম্পতির মৃত্যু

www.narayanganjbarta24.com