ফতুল্লা সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

ফতুল্লায় ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার-৮

ফতুল্লায় ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার-৮
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিনিধি ) : ডাকাতির প্রস্তুতিকালে ৮ জনকে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। মঙ্গলবার ভোরে চাষাড়া রেল ক্রসিং এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের হেফজত থেকে দুইটি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়। গ্রেপ্তরকৃত আসামীরা হলো, পিরোজপুর এলাকার রশিদ হাওলাদারের ছেলে সাঈদুল, কিশোরগঞ্জ এলাকার হযরত আলীর ছেলে রবিন, পিরোজপুর এলাকার আনোয়ার শিকদারের ছেলে তানজীর, একই এলাকার আব্দুল রশীদ মিয়ার ছেলে ইব্রাহীম, মুন্সিগঞ্জ এলাকার বিল্লাল মিয়ার ছেলে জহিরুল, পটুয়াখালী এলাকার সোহাগ, একই এলাকার জালাল হাওলাদেরর ছেলে সোহেল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ডাকাতীর কথা স্বীকার করে নেয় বলে নিশ্চিত করেছেন মামলার কর্মকতা এস.আই ফরহাদ হোসেন।

About the author

SOFT PRO IT