নারায়ণগঞ্জ নারী ফতুল্লা সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

ফতুল্লায় গৃহবধুকে গলা কেটে হত্যা, পাষন্ড স্বামী আটক

ফতুল্লায় গৃহবধুকে গলা কেটে হত্যা, পাষন্ড স্বামী আটক
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ (স্টাফ রিপোর্টার) : নারায়ণগঞ্জের ফতুল্লায় তানজিদা আক্তার পপি নামে এক গৃহবধুকে ছুরিকাঘাতে গলাকেটে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। বুধবার ভোরে  সদর উপজেলার পূর্ব লামাপাড়া এলাকায় একটি চারতলা ভবনের দ্বিতীয় তলায় এ ঘটনায় ঘটে। সে বক্তাবলী ইউনিয়নের রাজাপুর গ্রামের মৃত. আলী আশরাফের মেয়ে।

স্বজনদের অভিযোগে জানা গেছে, পারিবারিক কলহের জের ধরে এ হত্যাকান্ড করেছে পাষন্ড স্বামী। দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে বিভিন্ন বিষয়ে বাকবিতন্ডা চলতো। এর আগেও স্ত্রীকে মারধর করেছিল।

এ বিষয়ে অফিসার ইনচার্জ  (ওসি) মো. রকিবুজ্জামান জানায়, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী হীরা চৌধুরীকে আটক করা হয়েছে। এছাড়াও মামলা দায়েরের প্রস্ততি চলছে। আমরা আইন অনুযায়ী ব্যবস্থা নিচ্ছি।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

26 May 2021

ফতুল্লায় গৃহবধুকে গলা কেটে হত্যা, পাষন্ড স্বামী আটক

www.narayanganjbarta24.com