ফতুল্লা সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

ফতুল্লায় গাছে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার

লাশ উদ্ধার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় একটি গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় জুয়েল (২৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকালে ফতুল্লার ভোলাইল গেদ্দার বাজারের মীরের বাড়ির পেছনে হাজী কামালের খালি মাঠের একটি গাছে ঝুলন্ত অবস্থায় মরদেহটি পাওয়া যায়।

নিহত জুয়েল ফতুল্লার ভোলাইল গেদ্দার বাজার এলাকার মৃত আজাদ মাহাজনের ছেলে। তিনি স্বপরিবারে একই এলাকার গফুর মিয়ার বাসায় ভাড়া থাকেন।

নিহত জুয়েলের স্ত্রী সোমা আক্তার জানান, তার স্বামী এলাকায় রিকশা গ্যারেজ করে রিকশার ব্যবসা করতেন। নিজের গাফিলতির কারণে ব্যবসার নষ্ট হয়ে যাওয়ায় কিছুদিন রিকশা চালাতেন। এমনকি মাদক সেবনও করতে থাকেন। তাদের সংসারে দুটি কন্যা সন্তান রয়েছে।

সোমা আক্তার বলেন, বুধবার রাত ১২টার পর বাসা হতে বের হওয়ার সময় জুয়েল বলে যায়, আমাকে খোঁজাখুঁজি করিছ না। আমি সময় মত বাসায় ফিরে আসবো। কিন্তু সারা রাত বাসায় ফিরে আসেনি। সকালে খবর পাই জুয়েল একটি গাছে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। জুয়েল এর আগেও কয়েকবার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিল।

ফতুল্লা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন বলেন, জুয়েল মাদকাসক্ত ছিল। ঠিকমত কাজ কর্ম করতো না। মনের দুঃখে রাতের আঁধারে এলাকার একটি গাছের সঙ্গে নিজের গায়ের চাদর দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। তাপরও ময়নাদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

23 January 2020

ফতুল্লায় গাছে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার

www.narayanganjbarta24.com