নারায়ণগঞ্জ ফতুল্লা সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

ফতুল্লায় কয়েলের আগুনে একই পরিবারের ৪ জন দগ্ধ

দগ্ধ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : ফতুল্লায় মশার কয়েলের আগুনে একই পরিবারের চারজন দগ্ধ হওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (১০ জুন) ভোর ৫টা ৩০ মিনিটের দিকে ফতুল্লার পাগলায় এ ঘটনা ঘটে। দগ্ধ চারজন হলেন, আবদুল আলিম (৬৫), তার মেয়ে শিউলী (৩৫), শিউলীর মেয়ে জুথি (১৩) ও তানজিলা (৬)।

জানা গেছে, দগ্ধদের মধ্যে শিউলীর ৯৮ শতাংশ, আবদুল আলিমের ৪৮, জুথির ১৮ এবং তানজিলার ২৪ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের অবস্থা গুরুতর। সকাল ৭টায় তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে আহত শিউলীর স্বামী জাকির হোসেন জানান, ঘরে মশার কয়েল থেকে অগ্নিকাণ্ড হয়। এতে তারা দগ্ধ হয়েছেন। দগ্ধদের ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইন্সপেক্টর বাচ্চু মিয়া এ ব্যাপারে জানান, সকাল ৭টায় একই পরিবারের দগ্ধ ৪ জনকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা গুরুতর।

About the author

SOFT PRO IT