ফতুল্লা সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

ফতুল্লায় কাভার্ডভ্যান চাপায় এনজিও কর্মকর্তা নিহত

ফতুল্লায় কাভার্ডভ্যান চাপায় এনজিও কর্মকর্তা নিহত
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : ফতুল্লায় কাভার্ডভ্যানচাপায় মঞ্জুর মাজেদ (৩২) নামে এক মোটরসাইকেল আরোহী এনজিও কর্মকর্তা নিহত হয়েছেন। বুধবার (৬ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে ফতুল্লার ভুঁইগড় এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে এ ঘটনা ঘটে।

নিহত মঞ্জুর মাজেদ মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানার খোদাইবাড়ি গ্রামের আবদুল মজিদের ছেলে। মাজেদ আশা সমিতির নারায়ণগঞ্জ নবীগঞ্জ অঞ্চল ম্যানেজার পদে চাকরি করতেন।

ফতুল্লা মডেল থানার ওসি শাহ মোহাম্মদ মঞ্জুর কাদের জানান, সকাল সাড়ে ৭টায় ঢাকাগামী মোটরসাইকেল আরোহী মঞ্জুর মাজেদকে একটি কাভার্ডভ্যানচাপা দেয়। এ সময় মাজেদ গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে খানপুর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কাভার্ডভ্যান ও তার চালককে গ্রেফতারের চেষ্টা চলছে। নিহতের পরিবারকে সংবাদ দেয়া হয়েছে।

About the author

SOFT PRO IT