ফতুল্লা সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

ফতুল্লায় ওয়াজ মাহফিল বন্ধ, বিয়ের অনুষ্ঠান করায় কমিনিউটি সেন্টারকে অর্থদণ্ড

বন্দরে বই দোকানীসহ ভূয়া ডাক্তারদের জরিমানা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্ত ২৪ ( ফতুল্লা সংবাদদাতা ) : করোনা ভাইরাস সংক্রমণ রোধে ফতুল্লার পৃথক দুটি এলাকায় ওয়াজ মাহফিল বন্ধ করা হয়েছে। একইসঙ্গে একটি বিয়ের অনুষ্ঠান করায় কমিউনিটি সেন্টারকে ৫ হাজার টাকা অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (২০ মার্চ) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা বারিকের নেতৃত্বে এ আদালত পরিচালিত হয়।

ইউএনও নাহিদা বারিক জানান, করোনার বিস্তাররোধে কড়াকড়ি আরোপ করা হয়েছে সভা-সমাবেশ ও গণজমায়েতের ওপর। সরকারের এই নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে অভিযানের অংশ হিসেবে একটি কমিনিউটি সেন্টারকে ৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। ওই অনুষ্ঠানে আসা সব অতিথিকে করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে সচেতন করাসহ সরকারের দিক নির্দেশনা মেনে চলার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, এদিন উপজেলার কাশিপুর ইউনিউনের পৃথক দুটি এলাকায় চলা ওয়াজ মাহফিল বন্ধ করে দেওয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের সঙ্গে বিপুল সংখ্যক পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

21 March 2020

ফতুল্লায় ওয়াজ মাহফিল বন্ধ, বিয়ের অনুষ্ঠান করায় কমিনিউটি সেন্টারকে অর্থদণ্ড

www.narayanganjbarta24.com