ফতুল্লা রাজনীতি সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

ফতুল্লায় এনায়েতনগর ইউনিয়ন বিএনপির ৭টি ওয়ার্ডের কমিটি অনুমোদন

ফতুল্লায় এনায়েতনগর ইউনিয়ন বিএনপির ৭টি ওয়ার্ডের কমিটি অনুমোদন
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ (সংবাদ বিজ্ঞপ্তি) : ফতুল্লা থানাধীন এনায়েতনগর ইউনিয়ন বিএনপির ৭ টি ওয়ার্ডের ৫১ সদস্য বিশিষ্ট পুর্নাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। ২৭ মে শনিবার রাতে এনায়েতনগর ইউনিয়ন বিএনপির আহবায়ক এড. এস এম মাহমুদুর রহমান আলমগীর,  সদস্য সচিব মাহবুবুর রহমান সুমন ও সিনিয়র যুগ্ম আহবায়ক শাহাদাত হোসেনের যৌথ সাক্ষরে ২, ৩,  ৪,  ৫, ৭, ৮ ও ৯ নং ওয়ার্ড বিএনপির কমিটির অনুমোদন দেয়া হয়।

২ নং ওয়ার্ডে সভাপতি পদে সিরাজুল ইসলাম সিরাজ, সাধারণ সম্পাদক পদে আরিফুর রহমান মানিক ; ৩ নং ওয়ার্ডে সভাপতি পদে মুজিবর রহমান, সাধারণ সম্পাদক পদে জহিরুল ইসলাম মোল্লা; ৪ নং ওয়ার্ডে সভাপতি পদে আক্কাছ আলী, সাধারণ সম্পাদক পদে নুরুল আমিন; ৫ নং ওয়ার্ডে সভাপতি পদে এড. কাইয়ুম মন্ডল, সাধারণ সম্পাদক পদে ইলিয়াস মল্লিক; ৭ নং ওয়ার্ডে সভাপতি পদে মিজানুর রহমান প্রধান, সাধারণ সম্পাদক পদে সেলিম সরদার; ৮ নং ওয়ার্ডে সভাপতি পদে জহিরউদ্দিন প্রধান , সাধারণ সম্পাদক পদে ইসমাইল হোসেন কাউসার ; ৯ নং সভাপতি পদে সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক পদে আবদুল্লাহ নির্বাচিত হয়েছে। এর আগে গত ১৭ মে এনায়েতনগর ইউনিয়ন বিএনপির ১ ও ৬ নং ওয়ার্ডের পুর্নাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়।

কমিটি অনুমোদনের পর ইউনিয়ন বিএনপির আহবায়ক এড. এস এম মাহমুদুর রহমান আলমগীর,  সদস্য সচিব মাহবুবুর রহমান সুমন ও সিনিয়র যুগ্ম আহবায়ক শাহাদাত হোসেন জানান, আজকে কমিটি ঘোষনার মধ্য দিয়ে এনায়েতনগর ইউনিয়ন বিএনপির ৯ টি ওয়ার্ডের পুর্নাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হলো, কমিটিতে ত্যাগী ও যোগ্য নেতাদের স্থান দেয়া হয়েছে। আগামীর সরকার বিরোধী আন্দোলনে এনায়েতনগর ইউনিয়ন বিএনপির ৯ টি ওয়ার্ডের নেতৃবৃন্দ জোরালো ভুমিকা রাখবে বলে আশা রাখি।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

28 May 2023

ফতুল্লায় এনায়েতনগর ইউনিয়ন বিএনপির ৭টি ওয়ার্ডের কমিটি অনুমোদন

www.narayanganjbarta24.com