ফতুল্লা সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

ফতুল্লায় অজ্ঞাত কিশোরের গলাকাটা মরদেহ উদ্ধার

ফতুল্লায় অজ্ঞাত কিশোরের গলাকাটা মরদেহ উদ্ধার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪  : নারায়ণগঞ্জের ফতুল্লায় অজ্ঞাত এক কিশোরের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত কিশোরের বয়স আনুমানিক ১৬-১৭ বছর। নিহতের পড়নে লাল চেক ফুল হাতা শার্ট ও জিন্সপেন্ট ছিল। এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ তার পরিচয় সনাক্ত করতে পারেনি। ২২ ডিসেম্বর মঙ্গলবার সকালে ফতুল্লার মধ্য নরসিংপুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়না তদন্তের জন্য জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে পুলিশ।

স্থানীয় লোকজনের ধারনা দুর্বৃত্তরা লাশটি পড়ে থাকার স্থানেই কিশোরটিকে গলা কেটে হত্যা করেছে। তবে স্থানীয়দের কেউ তাকে চিনেন না।

ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন জানান, নিহত কিশোরের পরিচয় জানান চেষ্টা চলছে। পরিচয় জানতে পারলে হত্যার কারন ও হত্যাকারীদের সনাক্ত করা সহজ হবে। বিষয়টি গুরুত্বের সাথে পুলিশের কয়েকটি টিম তদন্ত করছে।

About the author

SOFT PRO IT