নারায়ণগঞ্জ নারী ফতুল্লা সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

ফতুল্লার কোতালের বাগে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

ফতুল্লার কোতালের বাগে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( জাহাঙ্গীর হোসেন ) : নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার দক্ষিণ কোতালের বাগ এলাকায় আমেনা বেগম (২১) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। ১২ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার কোতালেরবাগ এলাকার কাদির মিয়ার মালিকাধীন বাসা থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহরের জেনারেল হাসপাতাল মর্গে প্রেরন করা হয়।

ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন জানান, নিহত আমেনা (২১) দক্ষিণ কোতালেরবাগ এলাকার কাদির মিয়ার বাড়ির ভাড়াটিয়া গার্মেন্টকর্মী হীরা মিয়ার স্ত্রী। ধারনা করা হচ্ছে পারিবারিক কলহের জের ধরে আমেনা বেগম (২২) গলায় ওড়না পেচিয়ে ঘরের ফ্যানের সঙ্গে আত্মহত্যা করেছে। হালিম নামে তাদের তিন বছরের একটি পুত্র সন্তান রয়েছে। তবে ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যু সঠিক কারন জানা যাবে।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

12 November 2019

ফতুল্লার কোতালের বাগে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

www.narayanganjbarta24.com