ফতুল্লা সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

ফতুল্লায় সিদ্দিক বাহিনীর জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

ফতুল্লায় সিদ্দিক বাহিনীর জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ :ফতুল্লায় শিল্পপতি আবু সিদ্দিকের সন্ত্রাসী বাহিনী দিয়ে জমি দখলের চেষ্টার অভিযোগ তোলে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা সাড়ে ১২টায় চাষাড়ায় নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাবের কনফারেন্স রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সন্ত্রাসী দিয়ে হুমকীর কথা জানায় ভুক্তভোগী পরিবারের পক্ষে শিউলী আক্তার।

এসময় উপস্থিত ছিলেন ভুক্তভোগী জাহাঙ্গীর হোসেন, হিরো বেগম ও পরিবারের অন্যান্য সদস্যরা। বক্তব্যে শিউলি আক্তার জানায়, বছরের পর বছর আমরা পৈত্রিক সম্পত্তিতে বসবাস করে আসছি । এ জমি আমাদের পূর্ব পুরুষের। এটা কোনো ক্রয় করা জমি না। কিন্তু হাসিনা সরকারের পতনের পর থেকে ওই জমি দখলের চেষ্টায় আমাদের উচ্ছেদ করতে শোভন গ্রুপের মালিক আবু সিদ্দিক তার সন্ত্রাসী বাহিনী দিয়ে হুমকী দিচ্ছে। এছাড়াও সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের পুত্র অয়ন ওসমানের পালিত বাহিনী স্বপনের নেতৃত্বে রনি ও সোহেল আমাদের কিলিং করে ফেলবে বলেও হুমকী দিচ্ছে।

তিনি আরো বলেন, গত ১৮ অক্টোবর রাতে সন্ত্রাসী বাহিনী স্বপন গ্রুপ নিয়ে ৫ দিনের সময় দিয়েছে, যেন আমরা বের হয়ে যাই। না হলে আমাদের কিলিং করে দিবে। এরআগেও অনেক পরিবার তাদের সন্ত্রাসীদের অত্যাচার-নির্যাতনের কারণে বাড়ি ছাড়া হয়েছে। আমরা প্রশাসনের কাছে দাবী করছি, সুষ্ঠু তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা হোক। আমাদেরকে যেন ভূমিদস্যু ও সন্ত্রাসীদের থেকে রক্ষা করে নিরাপদে থাকার ব্যবস্থা করে দেয়।

About the author

SOFT PRO IT