ফতুল্লা সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

ফতুল্লায় সংখ্যালঘুদের নিরাপত্তায় কাজ করছেন রিয়াদ চৌধুরী

ফতুল্লায় সংখ্যালঘুদের নিরাপত্তায় কাজ করছেন রিয়াদ চৌধুরী
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : ফতুল্লা থানা বিএনপি সাংগঠনিক সম্পাদক রিয়াদ মো. চৌধুরীর নেতৃত্বে নৈরাজ্য ঠেকাতে এবং মন্দির, সংখ্যালঘু পরিবারে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত রয়েছে বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। পৃথক টিম গঠন করে এই দায়িত্ব পালন করছেন।

সূত্র জানায়, বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর সারা দেশে অরাজকতা, নৈরাজ্য সৃষ্টি হয়েছে। কোন কোন জায়গায় মন্দিরে এবং সংখ্যালঘু পরিবারের উপর হামলা চালাচ্ছে। এসব প্রতিরোধে ফতুল্লা থানা বিএনপির নেতাকর্মী সংগঠিত হয়ে সংখ্যালঘু পরিবার, মন্দিরের নিরাপত্তায় পাহারা বসিয়েছে।

ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মো. চৌধুরী বলেন, আওয়ামীলীগ সরকার পতনের পর সারাদেশের ন্যায় ফতুল্লায় একটি কুচক্রী মহল নৈরাজ্য শুরু করেছে। আমরা ফতুল্লায় এসব হতে দিবো না। নৈরাজ্য ঠেকাতে এবং সংখ্যালঘু পরিবার এবং তাদের উপাসনালয়ের নিরাপত্তার দায়িত্ব নিয়েছি। আমরা পৃথক টিম করে বিভিন্ন এলাকায় পাহারা বসিয়েছি। দেশ স্থিতিশীল না হওয়া পর্যন্ত আমাদের এ প্রচেষ্টা অব্যাহত থাকবে

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

08 August 2024

ফতুল্লায় সংখ্যালঘুদের নিরাপত্তায় কাজ করছেন রিয়াদ চৌধুরী

www.narayanganjbarta24.com