বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

প্রয়াত নাসিম ওসমানের স্মরণে দুলাল প্রধানের দোয়া

প্রয়াত নাসিম ওসমানের স্মরণে দুলাল প্রধানের দোয়া
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : নারায়ণগঞ্জ-৫ আসনের চার চার বারের নির্বাচিত প্রয়াত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নাসিম ওসমানের ৭ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে কোরআন খানি, দোয়া ও ইফতার আয়োজন করেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ২৩নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুদ্দিন আহমেদ দুলাল প্রধান। ৩০ই এপ্রিল শুক্রবার বাদ আছর বন্দর থানাধীন স্বল্পেরচকস্থ ২৩নং ওয়ার্ডের কার্যালয়ের সামনে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।

দুলাল প্রধান বলেন, অত্যন্ত সাদা মনের মানুষ ছিলেন প্রিয় নাসিম ওসমান সাহেব। জীবনের শেষ সময়টুকুও তিনি জনসেবা করে কাটিয়েছেন। তিনি বেঁচে থাকলে নারায়ণগঞ্জ উন্নয়নে গতি কয়েকগুনে বেড়ে যেতো।  আমরা তাকে হারিয়ে অপূর্ণ শুন্যতার সম্মুখীন হয়েছি। আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ যেন কর্মীবান্ধব এই মহান নেতাকে বেহেস্ত নসিব করেন।

এ সময় কাউন্সিলর দুলাল প্রধান ছাড়াও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির মৃধা, নাসিক এর ১৯নং ওয়ার্ড কাউন্সিলর ফয়সাল মোহাম্মদ সাগর, আওয়ামীলীগ নেতা শাহজাহান মোল্লা,সহিদুল হাসান মৃধা, মো. শফিউল্লাহ, হাজী আলমগীর, মহানগর স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম-সম্পাদক মাহবুবুর রহমান কমল, জাকির প্রধান, মহানগর ছাত্রলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আরাফাত কবির ফাহিম, ছাত্রলীগ নেতা অনিক তালুকদার অপু প্রমূখ।

About the author

SOFT PRO IT