সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ

প্রো-অ্যাকটিভ হসপিটালের বিশাল ফ্রি মেডিকেল ক্যাম্প

প্রো-অ্যাকটিভ হসপিটালের বিশাল ফ্রি মেডিকেল ক্যাম্প
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : প্রো অ্যাকটিভ মেডিকেল কলেজ এন্ড হসপিটাল এর একটি বিশাল ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ১৫ জুন বুধবার রাজধানীর ঢাকার মাতুয়াইল তুষারধারা আবাসিক এলাকার মহিউদ্দিন বাদল কলেজিয়েট স্কুলে সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এই ক্যাম্পের আয়োজন করা হয়।

এসময় আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পটি উদ্ধোধন করেন প্রো অ্যাকটিভ মেডিকেল কলেজ এন্ড হসপিটাল লিমিটেডের মাননীয় বোর্ড চেয়ারম্যান অধ্যাপক ডা. মো.আব্দুল হান্নান, মাননীয় ব্যবস্থাপনা পরিচালক লায়ন আলহাজ¦ মো. নজরুল ইসলাম সিকদার, ডিরেক্টর হসপিটাল/সিইও- বিধগেডিয়ার জেনারেল ডা. এ কে এম নাসির উদ্দিন (অব:), এমফিল, এমপিএইচ, এমবিবিএস, ডেপুটি ডিরেক্টর হসপিটাল ডা. শরীফ মো. আরিফুল হক।

এদিকে, ক্যাম্প উপলক্ষে দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে সম্পূর্ন বিনামূলে প্রায় ৭৫০ জনকে বিশেষজ্ঞ ডাক্তারের চিকিৎসা পরামর্শ, ঔষধ বিতরণ, রক্তের গ্রুপ নির্ণয়, ব্লাড সুগার পরীক্ষা, ব্লাড প্রেসার, ওজন মাপাসহ আকর্ষণীয় গিফট সামগ্রী প্রদান করা হয়। ক্যাম্পটি ডেপুটি জেনারেল ম্যানেজার, মার্কেটিং মো. রিয়াজুল মাহমুদ এর নেতৃত্বে পরিচালিত হয়।

About the author

SOFT PRO IT