নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ সদর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

প্রেসক্লাব সম্পাদককে হুমকির প্রতিবাদে সিটি প্রেসক্লাবের নিন্দা

প্রেসক্লাব সম্পাদককে হুমকির প্রতিবাদে সিটি প্রেসক্লাবের নিন্দা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সংবাদ বিজ্ঞপ্তি ) : নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন সবুজকে হুমকি দেয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাব। ২৯ই জুন মঙ্গলবার বিকালে গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে প্রতিবাদ প্রকাশ করেছেন সংগঠনের সভাপতি সাইফুল্লাহ মাহমুদ টিটু এবং সাধারণ সম্পাদক সৈয়দ সিফাত আল রহমান লিংকন। এ ঘটনায় সর্বত্রই প্রতিবাদের ঝড় বইছে। ইতমধ্যে হাজী রিপনের বিরুদ্ধে সদর থানায় জিডি হয়েছে।

বিবৃতিতে নেতৃবৃন্দ জানায়, বিভিন্ন সময়ই সাংবাদিকদের উপর হামলা ও হুমকির ঘটনা ঘটছে। তবে আমরা সোচ্চার না হয়ে, পরবর্তীতে ছাড় দেই বলেই সাংবাদিক নির্যাতন দিন দিন বাড়ছে। তাই ওইসব হুমকি দাতা ও হামলাকারী সন্ত্রাসীদের বিরুদ্ধে একট্টা হয়ে মুখোশ উন্মোচন করতে হবে। শুধু নিন্দা ও মানববন্ধনে সীমাবদ্ধ নয়, কঠোর আন্দোলন করতে হবে। তাছাড়া অ‌তি দ্রুত সময়ের আলো প‌ত্রিকার নারায়ণগঞ্জ প্রতি‌নি‌ধি সাংবা‌দিক শরীফ উদ্দিন সবুজকে হুমকির ঘটনার জড়িত নীল শার্ট প‌ড়‌নে ব‌্যা‌ক্তি‌কেও চি‌হ্নিত ক‌রে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে তারা।

উল্লেখ্য যে, এর আগে সন্ত্রাসী সোয়াদের হামলায় মৃত্যু থেকে বেঁচে যায় সাংবাদিক লিংকন। কিন্তু সে সময়ও প্রশাসনের নিশ্চুপ ভূমিকায় সোয়াদ জড়িয়ে পড়ে শুভ হত্যাকান্ডে। বর্তমানে হত্যা মামলার আসামী সোয়াদ ভার্চুয়াল আদালতের সুবাদে জামিনে বের হয়ে প্রকাশ্যে আবারো অপরাধরাজ্য গড়ে তোলছে। তাই প্রতিটি অপরাধীকে শুরু থেকেই তাদের শিকড় উপড়ে না ফেলা হলে, তারা সাংবাদিক নয় গোটা সমাজের জন্য হুমকি হয়ে দাড়াবে।

About the author

SOFT PRO IT