আড়াইহাজার নারায়ণগঞ্জ নারী সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

প্রেমে প্রত্যাখাত হয়ে ১৬ বছরের কিশোরী ধর্ষণ, গ্রেফতার যুবক

প্রেমে প্রত্যাখাত হয়ে ১৬ বছরের কিশোরী ধর্ষণ, গ্রেফতার যুবক
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের আড়াইহাজারে প্রেম নিবেদনে প্রত্যাখাত হয়ে ১৬ বছরের কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করার অপরাধে এজাহারনামীয় একমাত্র আসামী মো. মাছুম (২৩) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। ২৫শে ডিসেম্বর রবিবার আড়াইহাজার থানাধীন পশ্চিমধরি বিষনন্দি এলাকায় অভিযান পরিচালনা করে ওই অভিযুক্ত আসামীকে গ্রেফতার করে র‌্যাব ১১ এর সদস্যরা। র‌্যাব ১১ এর এএসপি (সহকারী পরিচালক) মো.রিজওয়ান সাঈদ জিকু এই বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃত মো. মাছুম উপজেলার উচিৎপুর গ্রামের জালাল উদ্দিনের ছেলে।

রিজওয়ান সাঈদ জিকু জানান, গ্রেফতারকৃত মাছুমের আড়াইহাজার থানাধীন উচিৎপুর বাজারে মোবাইল রিচার্জের দোকানে গত ১ বছর পূর্বে ভিকটিম (১৬) মোবাইল রিচার্জ করে। এরপর হতেই আসামী মোঃ মাছুম ভিকটিমকে আসা যাওয়ার পথে প্রথমে উত্যক্ত ও একপর্যায়ে প্রেম নিবেদন করে। ভিকটিম তার প্রস্তাব প্রত্যাখান করে। প্রেম নিবেদনে প্রত্যাখাত হয়ে মাছুম প্রতিশোধ পরায়ণ হয়ে চলতি বছরের ৫ অক্টোবর আড়াইহাজার থানাধীন তিলচন্দ্রী আ: রব মিয়ার পরিত্যক্ত বসত-ঘরে ভিকটিমকে জোরপূর্বক নিয়ে এসে ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। অত:পর গ্রেফতারকৃত আসামী ভিকটিমকে বিভিন্ন ধরনের ভয়-ভীতি প্রদর্শণ ও বিয়ের প্রতিশ্রæতি দিয়ে পালিয়ে যায়।

র‌্যাবের ওই কর্মকর্তা আরও জানান, ধর্ষণের ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে আড়াইহাজার থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন, যার মামলা নং-১৩ তারিখ ১২ অক্টোবর ২০২২। ধর্ষণের পর হতে আসামী মাছুম কৌশলে আত্মগোপন করে। এরই প্রেক্ষিতে র‌্যাব-১১ এর একটি চৌকস গোয়েন্দা দল ধর্ষণ মামলার আসামী মাছুম কে আইনের আওতায় নিয়ে আসার জন্য গোয়েন্দা অনুসন্ধান শুরু করে এবং গ্রেফতার করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী বর্ণিত ধর্ষণের সাথে সংশ্লিষ্টতার কথা স্বীকার করে। এছাড়া পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য আড়াইহাজার থানার অত্র মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।

About the author

SOFT PRO IT