নারায়ণগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ

প্রেমিকার অন্যত্র বিয়ে হওয়ায় সুইসাইড নোট লিখে প্রেমিকের আত্মহত্যা

প্রেমিকার অন্যত্র বিয়ে হওয়ায় ‘ সুইসাইড নোট ’ লিখে প্রেমিকের আত্মহত্যা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে প্রেমিকার অন্যত্র বিয়ে হওয়ায় সুইসাইড নোট লিখে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে রাকিব (২১) নামে এক যুবক। ২৬ সেপ্টেম্বর শনিবার সিদ্ধিরগঞ্জের মিজমিজি দক্ষিণ পাড়া এলাকায় মৃত কবির চেয়ারম্যান এর ভাড়া বাসায় এই ঘটনাটি ঘটেছে । রাকিব সোনারগাঁও থানার কাঁচপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মোঃ হাবিবুল্লার বড় ছেলে। দুই বোন ও এক ভাইয়ের মধ্যে রাকিব বড়। পরিবার নিয়ে তারা মিজমিজি দক্ষিণ পাড়া এলাকায় মৃত কবির চেয়ারম্যানের ভাড়া বাসায় বসবাস করেন।

নিহতের বোন রাকিকা জানান, একই এলাকার তিন্নি ইসলাম নূর নামের এক মেয়ের সাথে দীর্ঘদিন ধরে আমার ভাইয়ের (রাকিব) সম্পর্ক ছিলো। ২৫ সেপ্টেম্বর শুক্রবার ওই মেয়ের বিয়ে হয়ে যাওয়ায় কষ্ট সইতে না পেরে আমার ভাই আত্মহত্যা করেছে।

এদিকে পুলিশ শনিবার সকালে ঘটনাস্থলে পৌছে রাকিবের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) কাজল মজুমদার বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা যাচ্ছে শুক্রবার রাত ১টা থেকে ৩টা পর্যন্ত রাতের যেকোনো সময় সিলিং ফ্যানের সাথে গলায় গামছা পেচিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে রাকিব।

রাকিবের বন্ধু শাওন জানান, একটি মেয়ের সাথে রাকিবের তিন থেকে চার বছর ধরে প্রেমের সম্পর্ক চলে আসছিল। রাকিব তাদের সম্পর্কের কথা তার পরিবারকে জানায়। কিন্তু রাকিবের সাথে ওই মেয়ের সম্পর্ক তার পরিবার মেনে নেয়নি। সম্প্রতি ওই মেয়ের অভিভাবকরা তাকে অন্যত্র বিয়ে দিয়ে দেন। এতে মানসিকভাবে ভেঙে পড়েন রাকিব। রাকিব ওই মেয়েটিকে খুব ভালোবাসতেন। প্রেমিকাকে কাছে না পাওয়ার বেদনায় আত্মহত্যা করেছেন রাকিব।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ফারুক জানান, রাকিবের ঘরে একটি চিঠি পাওয়া গেছে। মা ও দুই বোনের কাছে লেখা চিঠিতে রাকিব বলেন মা আমাকে মাফ করে দিও। বোন তোরা মাকে দেখে রাখিস। বিভিন্ন সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী ধারণা করা হচ্ছে প্রেমের সূত্র ধরেই এ আত্মহত্যার ঘটনা ঘটেছে। তারপরও বিষয়টি আমরা তদন্ত করে দেখছি।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

26 September 2020

প্রেমিকার অন্যত্র বিয়ে হওয়ায় সুইসাইড নোট লিখে প্রেমিকের আত্মহত্যা

www.narayanganjbarta24.com