ফতুল্লা সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ

প্রিমিয়ার ব্যাংকের না.গঞ্জ শাখার দুটি বুথ উদ্বোধন

প্রিমিয়ার ব্যাংকের না.গঞ্জ শাখার দুটি ব্যাংকিং বুথ উদ্বোধন
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : দি প্রিমিয়ার ব্যাংক নারায়ণগঞ্জ শাখার অধীনে দুটি নতুন ব্যাংকিং বুথ উদ্বোধন করা হচ্ছে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকালে সিদ্ধিরগঞ্জের সোনা মিয়া মার্কেটে আদমজী ইপিজেড শাখা ও বিকেলে ফতুল্লার শিবু মার্কেটে ব্যাংকিং বুথ উদ্বোধন করা হয়।

সেবাই প্রথম-এই স্লোগানে ব্যাংকিং বুথ দুটি উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দি প্রিমিয়ার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম. রিয়াজুল করিম। প্রিমিয়ার ব্যাংকের নারায়ণগঞ্জ শাখার প্রধান ও আঞ্চলিক প্রধান শহিদ হাসান মল্লিকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আব্দুল জব্বার চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে বিশিষ্ট গার্মেন্টস ব্যবসায়ী, শিল্পপতি, সাধারণ গ্রাহকসহ প্রিমিয়ার ব্যাংকের কর্মকর্তা বৃন্দ।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

28 November 2019

প্রিমিয়ার ব্যাংকের না.গঞ্জ শাখার দুটি বুথ উদ্বোধন

www.narayanganjbarta24.com