সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

প্রাইভেটকারে গাঁজা সরবরাহ, গ্রেফতার নূর হোসেন সৌরভ

প্রাইভেটকারে গাঁজা সরবরাহ, গ্রেফতার নূর হোসেন সৌরভ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সংবাদ বিজ্ঞপ্তি ) : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গাঁজাসহ নূর হোসেন সৌরভ (২৪) নামে মাদক ব্যবসায়ী হাতে নাতে গ্রেফতার করে র‌্যাব ১১ এর সদস্যরা। গোপন সংবাদের ভিত্তিতে আজ ১৫ই মার্চ মঙ্গলবার সকালে সোনারগাঁ থানা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। এসময় গ্রেফতারকৃত আসামীর কাছ থেকে ১০ কেজি গাাঁজা, ব্যবহৃত ১ মোবাইল এবং ১টি প্রাইভেটকার জব্দ করে র‌্যাব।

আজ ১৫ই মার্চ মঙ্গলবার নারায়ণগঞ্জ বার্তাকে র‌্যাব ১১ এর এএসপি মো. সম্রাট তালুকদার এক সংবাদ প্রেরিত বার্তায় জানান, গ্রেফতারকৃত আসামী নূর হোসেন সৌরভ একজন ছদ্মবেশী মাদক ব্যবসায়ী। সে প্রাইভেটকার চালকের ছদ্মবেশ ধারণ করে বিভিন্ন অভিনব কায়দায় দীর্ঘদিন যাবৎ বিভিন্ন জেলা হতে নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে নিয়ে এসে ঢাকা, নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল বলে প্রাথমিক অনুসন্ধানে জানা যায়। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাব ১১ এর অভিযান অব্যাহত থাকবে বলে জানান র‌্যাবের ওই কর্মকর্তা। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

About the author

SOFT PRO IT